যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড বিএনপি-যুবদলের উদ্যোগে বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫ ইং, ২:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৫০ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি-যুবদল যুক্তরাজ্য ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে বুধবার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আবদুল মানিকের সভাপতিত্বে ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি জুনেদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্র্যাডফোর্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ইলিয়াস মুক্তি যুব সংগ্রাম পরিষদের সভাপতি মিরাশ আলী, ব্র্যাডফোর্ড যুবদলের সভাপতি রুহেল মিয়া, যুবদল নেতা ওবাউদুর রহমান, শেখ আবদুল হেকিম, আশ্বার্দ আলী, সদস্য লাকী মিয়া।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইছাক আলী, যুবদল নেতা হারুন মিয়া বিএনপি নেতা আবদুর রব, যুবদল নেতা রুমন মিয়া, আবদুস শহিদ,বখতিয়ার প্রমূখ। বিজ্ঞপ্তি


