আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬ ইং, ৫:১৫ অপরাহ্ণ | সংবাদটি ১৬২২ বার পঠিত
ডেস্ক রিপোর্ট :: আগামী ১৬ জানুয়ারি বিকেল ৪টায় এফডিসিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এজাহিকাফ পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৬’। আয়োজনে এবার আজীবন সম্মাননা প্রদান করা হবে চলচ্চিত্রের মিষ্টি মেয়ে কবরীকে। দীর্ঘসময় ধরে চলচ্চিত্র জগতে অসাধারণ অবদানের জন্য এই সম্মাননা তাকে প্রদান করা হবে। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রের নায়িকা কবরী। পরবর্তীতে পরিচালনাও করেছেন তিনি।এছাড়াও একই অনুষ্ঠানে মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে সালমান শাহ ও মান্নাকে। এতে চিত্রনায়ক মান্নার পক্ষে তার স্ত্রী শেলী মান্না এবং চিত্রনায়ক সালমান শাহর পক্ষে তার মা নীলা চৌধুরী সম্মাননা গ্রহণ করবেন।
অনুষ্ঠানে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, মঞ্চনাটক, নৃত্য ও সাংবাদিকতা বিভাগে শ্রেষ্ঠত্বের বিচারে অ্যাওয়ার্ড প্রদান করা হবে। আয়োজনটির মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।


