গ্রাম উন্নয়নে কাজ করার চেষ্ঠা করছি—–গোলজার আহমদ ফয়ছল
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৯:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৯৯৪ বার পঠিত
যুক্তরাজ্য প্রবাসী, সমাজ সেবক গোলজার আহমদ ফয়ছল ১২ জানুয়ারী মঙ্গলবার বিশ্বনাথের অনলাইন পোর্টাল ‘ডেইলি বিশ্বনাথ ডটকম’র প্রকাশক’ একান্ত সাক্ষাতকারে তাঁর মনের কথাগুলো বলেন। সাক্ষাতকার গ্রহন করেন তজম্মুল আলী রাজু।পুরো নাম : গোলজার আহমদ ফয়ছল পিতা মরহুম শরীফউদ্দিন, গ্রাম: জানাইয়া নোয়াগাঁও, ইউনিয়ন বিশ্বনাথ সদর থানা: বিশ্বনাথ জেলা: সিলেট। কত সালে লন্ডন গেছেন। ১৯৯০ সালে বাবা-মায়ের সঙ্গে। লন্ডনে কি কাজ করেন : রেষ্টুরেন্ট ব্যবসা। কোন শহরে থাকেন : বামির্ংহাম। আপনার ছেলে-মেয়ে কয়জন : ৪ ছেলে, ১ মেয়ে তারা পড়ালেখা করছে। সেখানে কোন সামাজিক সংগঠনে আছেন : বাংলাদেশ কাউন্সিলর সদস্য। দেশে আসলে শহরে না গ্রামে থাকেন : গ্রামে। দেশের জন্য কি করতে আপানার ইচ্ছা জাগে : গরীব-মেহনতী মানুষের কল্যাণে কাজ করতে চাই। পাশাপাশি নিজ গ্রামের উন্নয়নে কাজ করার চেষ্ঠা করে যাচ্ছি।


