জগন্নাথপুরে গাছের নিচে চাপা পড়ে এক ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০১৬ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৬৬৬ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের নিচে চাপা পড়ে ঝুলন দাস (৪০) নামের এক ব্যক্তি মৃত্যু হয়েছেন। তিনি জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত যুগেশ দাসের ছেলে। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার আলখানারপাড় (খালিকনগর) গ্রামে।
স্থানীয় সূত্রে জানাগেছে, পৌর এলাকার পশ্চিম ভবানীপুর গ্রামের বাসিন্দা ঝুলন দাস আলখানারপাড় (খালিকনগর) গ্রামের আরশ আলীর কাছ থেকে কয়েকটি বড় গাছ কিনেন। মঙ্গলবার দুপুরে ঝুলন দাস তার লোকদের দিয়ে গাছগুলো কাটছিলেন।
এ সময় গাছের নিচে থাকা ঝুলন দাসের উপরে কেটে ফেলা একটি বড় রেন্টি গাছ পড়ে গেলে ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে ঝুলন দাসের মর্মান্তিক মৃত্যু হয়।


