জগন্নাথপুরে চোরাই গরুসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৬ ইং, ৯:১৮ অপরাহ্ণ | সংবাদটি ৭০২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে চুরি হওয়া গরুসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে, সিলেটের দক্ষিণ সুরমা থানার হিলু রাজিবাড়ি গ্রামের খুরশিদ আলীর ছেলে সফিক মিয়া (৫০) ও লালা বাজার এলাকার বাসিন্দা মৃত সমুজ আলীর ছেলে মোবাশ্বির আলী (৫২)।
জানাগেছে, গত ৭ জানুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামের বাসিন্দা আব্দুস সালামের গোয়ালঘর থেকে ৪ টি গরু চুরি হয়। এ ব্যাপারে জগন্নাথপুর থানায় মামলা দায়ের হয়। মামলা দায়েরের পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ সিলেটের দক্ষিণ সুরমা থানার লালা বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ১টি গরুসহ সফিক মিয়া ও মোবাশ্বির আলীকে গ্রেফতার করা হয়। গতকাল রোববার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


