জগন্নাথপুরে ২৫ মামলার পলাতক আসামি জামায়াত নেতা গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০১৬ ইং, ৯:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৭ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: জগন্নাথপুরে হত্যা, পুলিশ অ্যাসল্ট, নাশকতাসহ ২৫ টি মামলার পলাতক আসামি সিলেট মহানগর জামায়াত নেতা ও সিলেট মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের আইন বিষয়ক সম্পাদক ইয়াসীন খানকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের খানপুর গ্রামের জাফর আলী খানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি মোঃ মুরসালিন ও এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট নগরীর সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরসালিন জানান, গ্রেফতারকৃত ইয়াসীন খান হত্যা, পুলিশ অ্যাসল্ট, নাশকতাসহ ২৫ টি মামলার পলাতক আসামী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।


