বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন বিতরণ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৯৬ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেট-২ আসনের এমপি ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সমাজের অবহেলিত ও আশ্রয়হীন মানুষের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের পাশে দাঁড়াতে যে কোন কার্যক্রমকে আরও জোরদার করা প্রয়োজন। গরীব অসহায়দের সাহায্যের জন্য সামর্থবানদের এগিয়ে আসতে হবে। সমাজের মানুষের উপকারে আসলে এর অবদান মানুষ আজীবন স্মরণ রাখবে। তাদের পাশে এসে না দাড়ালে সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়বে।
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে হামছাপুর গ্রামের কুশিয়ারা নদীর তীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে বিনামূল্যে ঢেউটিন ও টাকা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা পরিষদে এ বিনামূল্যে ঢেউটিন ও টাকা বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) নাজমুল আলম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. হাবিবুর রহমান, বালাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টি আহবায়ক মুক্তার মিয়া, ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টি আহবায়ক সুফি মাহমুদ, বালাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি সালেহ আহমদ, ওসমানী নগর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন, সদস্য সচিব হরেশ চন্দ্র দাশ, সাবেক সাধারণ সম্পাদক ফজলু মিয়া, জাপা নেতা মকবুল হোসেন শিবলু, কামাল মিয়া, শাহজাহান ইসলাম সাগর প্রমুখ।


