প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে ফ্রান্সে আনন্দ সভা
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬ ইং, ৮:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৮৫০ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে ফ্রান্সে এক আনন্দ সভার আয়োজন করা হয়। বুধবার (২০ শে জানুয়ারি) প্যারিসের সোনারবাংলা রেস্টুরেন্টে এ সভার আয়োজন করেন দেশটিতে বসবাসরত প্রবাসী সিলেটবাসী।সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতি ও ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের সভাপতিত্বে এ আনন্দ সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম। বিশেষ অথিতির বক্তব্য করেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সর্বো ইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সুনামগঞ্জের সাবেক প্যানেল মেয়র জসীম উদ্দিন মারুফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শাহজালাল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সল উদ্দিন, ফ্রান্স আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক সেলিম ওয়াদা সেলু, সিলেট বিভাগ সমাজকল্যাণ সমিতির সহ-সভাপতি ফয়সল আহমেদ বেলাল, এমদাদুল হক স্বপন, কামাল আহমদ, সালেহ আহমেদ, সেলিম আল দিন, হাসান সিদ্দিকি, সুমন, আইয়ুবুরসহ আরো অনেকে।
এ সময় বক্তারা সিলেটকে পর্যটন নগরী ঘোষণারও দাবি জানান। পরে ফ্রান্স প্রবাসী সিলেটের নেতাকর্মীরা আনন্দ প্রকাশের অংশ হিসাবে একে অন্যকে মিষ্টি খাওয়ান। আনন্দ সভা পরিচালনা করেন ফ্রান্স আওয়ামী লীগের সাহিত্য বিষয়ক সম্পাদক নজির মিয়া।


