বিশ্বনাথ বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কমিটি বিলুপ্ত
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬ ইং, ৯:২২ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে জেলা কমিটি। গতকাল রোববার জেলা কমিটির সাধারণ সম্পাদক পিংকু ধর স্বাক্ষরিত এক বিবৃতিত্বে উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।
বিবৃতিত্বে তিনি বলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার নতুন কমিটি সম্প্রতি গঠন করা হয়েছে। জেলা পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী এবং কর্মসূচী ছড়িয়ে দিতে জেলার দায়িত্বপ্রাপ্ত কমিটি প্রত্যেক উপজেলা,ইউনিয়ন কমিটি পুর্নগঠন এবং নতুনভাবে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা কমিটির সিন্ধান্তনুযায়ী বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিশ্বনাথ উপজেলা শাখার বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষনা ও নতুন কমিটি গঠনের লক্ষে বিশ্বনাথ উপজেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা প্রধান সমন্বয়ক মহব্বত আলীকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের পরামর্শ করে প্রস্তাবিত কমিটি আগামী ১০ ফেব্রুয়ারী মধ্যে জেলা প্রেরণ করার জন্য বলা হয়।


