সিলেটের ১৬ পৌরসভায় জামানত হারিয়েছেন ২৮ মেয়রপ্রার্থী
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৬ ইং, ৫:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬০৮ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: সিলেটের চার জেলায় ১৬টি পৌরসভায় অনুষ্ঠেয় নির্বাচনে ২৮ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এসব পৌরসভায় ৭৬ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন।
জামানত বাজেয়াপ্ত হওয়াদের মধ্যে সিলেট জেলায় ৭ জন, সুনামগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১০ জন এবং হবিগঞ্জ জেলায় ৭ জন মেয়র প্রার্থী রয়েছেন। সিলেট বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এসএম এজহারুল হক ২৮ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেটের কানাইঘাট পৌরসভায় জামানত হারিয়েছেন বিএনপির প্রার্থী রহিম উদ্দিন ভরসা, জাতীয় পার্টির বাবুল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের ইসলাম উদ্দিন, জাসদের তাজ উদ্দিন, গোলাগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল, জাতীয় পার্টির সুহেদ আহমদ, খেলাফত মজলিসের আমিনুল ইসলাম আমিন।
সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ পৌরসভায় বিএনপির শেরগুল আহমদ, দিরাই পৌরসভায় জাতীয় পার্টির রফিকুল ইসলাম সর্দার, জাসদের মোজাম্মেল হক ও জগন্নাথপুর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নুরুল করিমের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
মৌলভীবাজার জেলার মৌলভীবাজার পৌরসভায় ইসলামী আন্দোলনের মোস্তফা কামাল, ওয়ার্কার্স পার্টির সৌমিত্র সরকার, ন্যাশনাল পিপলস পার্টির সৈয়দ সুজাত আলী, কুলাউড়া পৌরসভায় জাতীয় পাটির মুহিবুর রহমান, বড়লেখা পৌরসভায় বিএনপি’র বিদ্রোহী প্রার্থী মতিউর রহমান, জাতীয় পার্টির মীর মোহাম্মদ মুজিবুর রহমান ও কমলগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী প্রভাষক নজরুল ইসলাম, মাসুক মিয়া এবং হাসিন আফরোজ চৌধুরীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভায় ইসলামী আন্দোলনের আবদুল কাইয়ুম এবং ন্যাশনাল পিপলস পার্টির আবদুল কাদির, শায়েস্তাগঞ্জ পৌরসভায় ন্যাশনাল পিপলস পার্টির খালেদা আক্তার, স্বতন্ত্র প্রার্থী প্রভাষক জালাল উদ্দিন রুমী, রাকিব আহমদ ও নবীগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টির মাহমুদ চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী জুবায়ের আহমদ চৌধুরীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।


