খালেদা জিয়ার উপর মামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রচডেল বিএনপির প্রতিবাদ সভা
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:৪২ পূর্বাহ্ণ | সংবাদটি ১০০২ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর মামলা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর উপর মিথ্যা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি সহ দেশব্যাপী হামলা-মামলা ও গুমের প্রতিবাদে যুক্তরাজ্যের রচডেল বিএনপির উদ্যোগে গত ১১ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার স্থানীয় এক হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
রচডেল বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মইন উদ্দিন এর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জামাল হোসেন মিজান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আহাদ নাসিম রেজা, উপদেষ্টা মোশাহিদ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক জাহেদ আলী, জয়নাল আবেদিন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিএনপি নেতা হাজী ফয়জুল ইসলাম,কামাল হোসেন, মউদুদ আহমদ, সরফরাজ আহমদ শরফু, বেলাল আহমদ, আলকাছ হোসেন ও জিলানিসহ যুক্তরাজ্যের মানচেস্টার,ওল্ডহ্যাম,লিবারপুল,


