বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় আহত দুইজনকে ঢাকায় প্রেরণ
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৬:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের শাহজিরগাঁও গ্রামে পূর্ব বিরোধদের জের ধরে গতকাল সোমবার রাতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গুরুত্বর আহত দুইজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তারা হলেন-মানিক মিয়া ও সাবুল মিয়া। সোমবার রাতে মানিক মিয়াকে ও মঙ্গরবার সকালে সাবুল মিয়াকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। তবে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে পুলিশ জানিয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানাযায়।
এদিকে, মঙ্গলবার সকালে উপজেলার রাজনীতিবিদ,সামাজিক,ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার কিছু মানুষ শাহজিরগাঁও গ্রাম পরিদশন করেছেন বলে সূত্রে জানাগেছে।
এব্যাপারে মানিক মিয়ার পক্ষের ফয়জুল ইসলাম জয় বলেন, উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে আহত মানিক মিয়া ও মঙ্গলবার সকালে সাবুল মিয়া কে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকি গুলিবিদ্ধরা সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।
থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি। তবে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে তিনি জানান।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলার শাহজিরগাঁও গ্রামের প্রবাসী আবদুল মানিক ও রফিক আলী লোকজনের মধ্যে পূর্ব বিরোধদের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধসহ অন্তন ২৫জন আহত হন।


