বিশ্বনাথের শাহজিরগাঁও গ্রামে সংঘর্ষের ঘটনায় মামলা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১২:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ১২৯১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার শাহজিরগাঁও গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। মঙ্গরবার রাতে মানিক মিয়ার পক্ষের শাহজিরগাঁও গ্রামের ফয়জুর ইসলাম জয় বাদি হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ১০/১৫জনকে অজ্ঞসাতনামা রেখে এ মামলা দায়ের করেন।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মামলা দায়েরের সত্যতা স্বীকার করে থানার ওসি আবদুল হাই বলেন, সংঘর্ষের ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় আহত মানিক মিয়াকে সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে সাবুল মিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। তবে মানিক মিয়া মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ফিরে এসেছেন। বৃহস্পতিবার ফের তাকে (মানিক) কে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হবে বলে জানাগেছে।
প্রসঙ্গত, সোমবার রাতে শাহজিরগাঁও গ্রামের প্রবাসী মানিক মিয়া ও রফিক মিয়া লোকজনের মধ্যে পূর্ব বিরোধদের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের গুরিবিদ্ধসহ অন্তন ২৫জন আহত হন।


