বিশ্বনাথে “ভাষা শহীদ এবং আমাদের দায় গ্রন্থের প্রকাশনা”
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:১০ অপরাহ্ণ | সংবাদটি ১০৯৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: ভাষা শহীদ আব্দুল জব্বার এর পুত্র বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম বাদল বলেছেন, জ্ঞানের আসর, ওই আসরে কথা বলা কঠিন কাজ। ভাষা শহীদেরা আমাদের গৌরব ও অহংকার। তাঁদের নিয়ে লেখা অবশ্যই গৌরবের। সেই কাজটি করেছেন লেখক শাহ কামাল সবুজ। আজ সেই আসরে অনেক গুণী কথা বলেছেন। নিঃসন্ধেহে আমাকে অনুপ্রাণিত করেছে, উৎসাহিত করেছে। এধারা অব্যাহত রাখলে দেশ ও জাতি উপকৃত হবে। ভাষা শহীদেরা শান্তি পাবেন।
তিনি গতকাল শুক্রবার বিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে একুশে বই মেলা উদযাপন পরিষদ আয়োজিত ‘ভাষা শহীদ এবং আমাদের দায় গ্রন্থে’র প্রকাশনা অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন।
বিশ্বনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. সিরাজুল হকের সভাপতিত্বে এবং উদযাপন পরিষদের সদস্য সচিব নাট্যকার ফজল খান ও ছালেহ আহমদ শান্ত’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক বলেন, আমার উপজেলায় ভাষা শহীদদের দু’জন উত্তরসূরী আসায় আমরা আনন্দিত গর্বিত। দুই শহীদ পরিবারের উত্তরসূরীদের নিজ চোঁখে দেখে বেশ ভাল লাগল। এই অনুষ্ঠানের কথা স্মরণ থাকবে বহুদিন।
প্রধান আলোচকের বক্তব্যে দৈনিক সিলেটের ডাক’র সহকারী সম্পাদক সেলিম আউয়াল বলেন, আজ ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরা হচ্ছে না। সত্যিকার অর্থে ১৯৪৭ সালে সর্ব প্রথম সিলেট থেকেই ভাষা আন্দোলন শুরু হয়েছিল।
বিশেষ অতিথির বক্তব্যে ভাষা শহীদ বরকতের ভাতিজা আইনউদ্দিন বরকত বলেছেন, বিশ্বনাথে এসে আমি গৌরবান্বিত। বাঙ্গালী জাতির গর্বের মাস ফেব্রুয়ারি। বিশ্বের কোথাও মানুষ ভাষার জন্য শহীদ হয়েছে আমেন নজির নেই। আমার দেশে ভাষার জন্য প্রাণ দিয়ে একটি বিরল ইতিহাস রচনা করেছেন। তিনি বলেন, আজ পর্যন্ত আমার দেশের আদালতে ইংরেজীতে রায় লেখা হয়। ভারতের মত জায়গায় তাদের ভাষায় রায় লেখা হয়। তিনি আমাদের দেশে বাংলা ভাষায় রায় লেখে বাংলার প্রতি শ্রদ্ধা জানানোর আহবান জানান।
অনুষ্ঠানে প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ লেখক কবি মুসা আল হাফিজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘ভাষা শহীদ এবং আমাদের দায়’ গ্রন্থের লেখক শাহ কামাল সবুজ। স্বাগত বক্তব্য রাখবেন কবি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কবি সভা’র সাধারণ সম্পাদক কবি মাইদুল ইসলাস মুক্তা, বাংলাদেশ পয়েটস ক্লাবের সভাপতি কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী, বিশিষ্ট ছড়াকার আব্দুস সাদেক লিপন, অধ্যাপক কবি বাছিত ইবনে হাবীব, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, কবি মামুন সুলতান, কবি ইলিয়াস উদ্দিন, কবি এম ডি সোহেল, কবি হাবীব ফয়েজি, সাংবাদিক আব্দুল আহাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি ও ডেইলি বিশ্বনাথ ডটকমের প্রকাশক তজম্মুল আলী রাজু, প্রেসক্লাব কোষাধ্যক্ষ ও ডেইলি বিশ্বনাথ ডটকমের সম্পাদক মোহাম্মদ আলী শিপন, মাস্টার ফখরুল ইসলাম, প্রবাসী আক্তার মিয়া, ইলিয়াছ মিয়া উদযাপন পরিষদের আহবায়ক সিরাজুল ইসলাম।
বাসিয়া নাট্য কল্যাণ সংস্থা, পল্লী বাংলা মিডিয়া পরিবার, মানবকণ্ঠ সেতুবন্ধন, ভিন্নধারা, শাহ আব্দুল করিম পরিষদ, রেঁনেসা সমাজ কল্যান সংস্থা, গ্রাম বাংলা পরিষদ, স্বপ্ন বাংলা পরিষদ, আর এস মিডিয়া’র ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- গীতিকার শাহ খোয়াজ মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক ও বিশ্বনাথ নিউজ ২৪ ডটকম’র সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, আবুল কাশেম, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, রুহেল উদ্দিন, এনামুল হক মামুন, আক্তার আহমদ শাহেদ, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক, দৈনিক মানবকণ্ঠ সেতুবন্ধনের যুগ্ম-আহবায়ক শামছুল ইসলাম মোমিন, আমিরুল হক সরকার, সংগঠক আমির আলী, তৌফিক চৌধুরী, সমুজ আলী, ফয়জুল হক, আব্দুর রহমান, এস.এস. রহমান, এসপি সেবু, আইভি আজাদ, ভাসানি বারিক, রহমত আলী, মাষ্ঠার মাহফুজুল ইসলাম নমির, জমির আহমদ প্রমুখ।


