বিশ্বনাথ আ.লীগের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে!
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:২৫ অপরাহ্ণ | সংবাদটি ২২৪৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলার আট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করেছে উপজেলা আ.লীগের বিদ্রোহী গ্রুপ। গত চারদিন আগে এই ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের নামের তালিকা প্রেরণ করা হয়েছে বলে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের কয়েকজন নেতা জানিয়েছেন। তবে তারা বিদ্রোহী নয় দাবি করেন বলেন, তারা মূলধারা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী গ্রুপের নামপ্রকাশ না করার অনুরোধে কয়েকজন নেতা ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন বার্তা এসেছে। এরই প্রেক্ষিতে উপজেলা আওয়ামী লীগের পূর্বের কমিটিতে যারা ছিলেন তাদের সমন্বয়ে আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী বাছাই করে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। আর যাদের নাম কেন্দ্রে প্রেরণ করা হয়েছে তারাই আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচনে অংশগ্রহন করবেন তারা দাবি করেন। ইতি মধ্যে এসব প্রার্থীরা তাদের নিজনিজ এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে তারা জানান।
উপজেলা আ.লীগের বিদ্রোহী গ্রুপের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী যাদের নাম কেন্দ্রে প্রেরন হল তারা হলেন-আ.লীগ নেতা ও বিশ্বনাথ ইউপির সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দেওকলস ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম মতছিন, রামপাশা ইউপির সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, খাজাঞ্চী ইউপিতে পীর লিয়াকত, লামাকাজি ইউপিতে শানুর আলী, দৌলতপুর ইউপিতে আসাব উদ্দিন, অলংকারি ইউপিতে রফিক মিয়া, দশঘর ইউপিতে আবদুল তাহিদ। এই নামের তালিকা প্রেরণের সত্যতা স্বীকার করেন উপজেলা আ.লীগের বিদ্রোহী গ্রুপের কয়েকজন নেতা।
এব্যাপারে উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এইচ এম ফিরোজ আলী বলেন, কেন্দ্রীয় নিদের্শ মোতাবেক ইউনিয়নে বর্ধিত সভা ডেকে প্রার্থীদের নামের তালিকা প্রেরনের কথা। যেহেতু উপজেলা আওয়ামী লীগের কমিটি নেই, কতিপয় লোকে মনোনয়ন বানিজ্যের কারণে ইউপি কমিটির মিটিং না ডাকার জন্য পরার্মশ দিয়ে বিরত রাখার চেষ্টা করে। এতে সঠিক প্রার্থীরা মনোনয়ন পাইত নাই, বিষয়টি প্রধানমন্ত্রী কার্যালয়ে নজরে নেয়ার উচিত বলে তিনি মনে করেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, কেন্দ্রীয় কমিটির নিদের্শেনা মোতাবেক সঠিক সময়ে জেলা কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিত্বে ইউপি আ.লীগের কমিটির বর্ধিত সভা আহবান করে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থীদের নাম সুপারিশ করে কেন্দ্রে প্রেরণ করা হবে।
তিনি বলেন, যারা চিন্তা চেতনায় এবং বাস্তবে অসৎ তারাই সব সময় খারাপ চিন্তা করে।


