লিডিং ইউনিভার্সিটি দক্ষ মানব সম্পদ সরবরাহের কারখানা —দানবীর ড. সৈয়দ রাগীব আলী
প্রকাশিত হয়েছে : ২৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৪৯ বার পঠিত
প্রথমবারের মত স্থায়ী ক্যাম্পাসে মনোরম পরিবেশে শিক্ষার্থীদের বরণ করে নিল সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যলয় লিডিং ইউনিভার্সিটি। স্য্যাটেলাইট সিটি খ্যাত বিশ্বনাথের রাগীবনগরে এর অবস্থান। বৃহস্পতিবার সামার ২০১৫, ফল ২০১৫ এবং ¯িপ্রং ২০১৬ সেশনের নবীন বরণ ও উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিট অন্য যে কোন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চেয়ে অন্যরকম। স্থায়ী ক্যাম্পাসের পরিবেশ অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েও নেই। এ ইউনিভার্সিটি দক্ষ মানব সম্পদ সরবরাহের কারখানা।
বিশাল সামিয়ানার নিচে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কবির হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি ও দৈনিক সিলেটর ডাক এর সম্পাদক সৈয়দ আব্দুল হাই ও বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি সাদিকা জান্নাত চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নুরুল হুদা (এলপিআর)। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ও ব্যাবসা প্রশাসন অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ। বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির রেজিষ্ট্রার লেঃ কর্নেল মনির আহমেদ কাদেরী (অবঃ), ছাত্রকল্যাণ উপদেষ্টা ও ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান প্রক্টর প্রফেসর আবুল কালম চৌধুরী, এমবিএ এন্ড ইএমবিএ প্রোগ্রমের পরিচালক প্রক্টও প্রফেসর ড. বশির আহমদ ভুইয়া। বিভিন্ন বিভাগের প্রধানদের মধ্যে বক্তব্য রাখেন ইংরেজী বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ নজরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ আসাদুজজ্জামান, আইন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ রাশেদুল ইসলাম, আর্কিটেকচার বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মোঃ শওকত জাহান চৌধুরী, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবুল আবরার মাসরুর আহমদ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র শিক্ষক মৃনাল কান্তি ধর। পাবলিক হেলথ বিভাগের শিক্ষার্থী ডাঃ এ কে সফিক। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রেজাউল করিম ও ব্যবসা প্রশাসন বিভাগের প্রভাষক তাহরিমা চৌধুরী জান্নাত।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সিএসই বিভাগের শিক্ষার্থী অন্তরা ভৌমিক ও ইংরেজী বিভাগের শিক্ষার্থী মিশকাত রশিদ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোঃ আব্দুস শুকুর। গীতা পাঠ করেন অনিন্দিতা কর মীম ও বাইবেল পাঠ করেন মল্লিক মারাক। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল,সহ আর্ত মানবতার সেবায় নিবেদিত রাগীব রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটি দক্ষ জন শক্তি সরবরাহের কারখানা। প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিয়ে বেরিয়ে যাচ্ছে। যারা আধুনিক, বিজ্ঞান মনস্ক এবং ধর্মীয় অনুভুতিশীল হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করছে। দানবীর রাগীব আলী বলেন, লিডিং ইউনিভার্সিটিতে সবকটা বিভাগ যুগপযোগী। ইঞ্জিনিয়ারিং থেকে নিয়ে ইসলামিক স্টাডিজ অনেক বিষয় নিয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করছে। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী কতটা সাচ্ছন্দে বিশ্ববিদ্যালয় জীবন উপভোগ করছেন, শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবনী শক্তি তা প্রমাণ করে। নতুন শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা অর্জনে মনোনিবেশের আহবান জানান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।বিজ্ঞপ্তি


