ওসমানীনগরে ভেজালবিরোধী অভিযান, জরিমানা আদায়
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৭:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৭১৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেট জেলার ওসমানীনগরের গোয়ালাবাজারে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমান করা হয়েছে।
রবিবার বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পরিচালিত অভিযানে বাজারের মোহনলালকে ৮ হাজার টাকা, রসমেলাকে ৫ হাজার টাকা, বেঙ্গল ফডকে ২ হাজার টাকা ও ভাই ভাই মাংসের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসব ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওজনে কারচুপি, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং লেভেলে মূল্য ও মেয়াদ না থাকাসহ বিভিন্ন অভিযোগে ওই জরিমানা আদায় করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন সিলেট জেলা বাজার কর্মকর্তা শাহ মো. মুর্শেদ কাদির ও ওসমানীনগর থানা পুলিশ।


