বিশ্বনাথে বিদেশী মদসহ আটক ১
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৮:২৩ অপরাহ্ণ | সংবাদটি ৭৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ থানা পুলিশ তিন বোতল অফির্সাস চয়েজ মদসহ এক ব্যক্তি আটক করেছে। আটককৃত হলেন-উপজেলার জমসেরপুর গ্রামের মৃত বোরহান উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম (৪২)। বৃহস্পতিবার রাতে উপজেলার জমসেরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারের সত্যতা স্বীকার করে থানার এস আই সুমন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ভারতীয় মদসহ জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


