বিশ্বনাথে মিলাদ-কিয়াম নিয়ে দুই পক্ষের মধ্যে বাহাস হচ্ছেনা!
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ২:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ২০৮৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথের বাগিছাবাজারে মিলাদ-কিয়াম এর পক্ষে বিপক্ষে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল ২টায় বাহাস আহবান করা হয়েছে। একই স্থানে আলীয়া ও কওমি পক্ষ মিলাদ-কিয়াম নিয়ে বাহাস আয়োজনের আহবান করা হয়। এনিয়ে এলাকায় উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। তবে বিষয়টি মিমাংসার লক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসেনর উদ্যোগে উভয় পক্ষের সঙ্গে কথা বলে এলাকার শান্তিশৃংখলার রক্ষার জন্য বাহাস বন্ধ করার জন্য আহবান করা হয়। এতে বাহাস না হওয়ার সম্ভবনাই বেশি। এরির্পোট বেলা ২টায় লেখা পর্যন্ত আলিয়া-কওমি মাদরাসাপন্থী মুসল্লিরা পৃথক স্থানে অবস্থান নিয়েছেন বলে জানাগেছে। আলিয়া মাদরাসারপন্থী মুসল্লিরা উপজেলা বাগিছা বাজারে অবস্থান নিয়েছে। অপরদিকে কওমি মাদরাসাপন্থী মুসল্লিরা ময়নাগঞ্জ বাজারে অবস্থান করছে। বাহাস হওয়ার এখনও পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি।
জানাগেছে, বাহাস নিয়ে উপজেলা বাগিছা বাজার এলাকায় আলিয়াপন্থী ও কওমি মাদরাসাপন্থী মুসল্লিরা কিয়াম-মিলাদ নিয়ে বাহাস এর আহবান করেন। এনিয়ে গতকাল বৃহস্পতিবার রাত থেকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এমন সংবাদ পেয়ে সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ থানার ওসি আবদুল হাই, উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বৃহস্পতিবার রাতে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন। এতে তারা উভয় পক্ষকে বাহাস না করে নিজ নিজ অবস্থান থেকে মিলাদ মাহফিল করার আহবান জানান। ফলে এলাকার শান্তি ফিরে আসবে। এতে বাহাস না হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে।
আলিয়াপন্থী এক মুসল্লি জানান, আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি শুরু হয়েছে। যদি তারা (কওমি) না আসে তাহলে বাহাস হবে না, শুধু আমাদের কর্মসূচি হবে।
কওমিপন্থী অপর মুসল্লি বলেন, এলাকার বিশিষ্টজন এসেছিলেন। তারা আমাদের বাহাস না করে মিলাদ মাহফিল করার জন্য বলে গেছে। তবে আমাদের অবস্থান রয়েছেন। যদি তারা (আলিয়াপন্থী মুসল্লিরা) আমাদের নিয়ে কটুক্তিমূলক কোনো কথা বলেন, তাহলে তা প্রতিহত করতে আমরা প্রস্তুতি রয়েছি বলে তিনি জানান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার ডেইলি বিশ্বনাথ ডটকমকে বলেন, উভয় পক্ষের সঙ্গে কথা বলে বাহাস না করার জন্য আহবান করা হয়েছে। তবে তাদের মধ্যে বাহাস না হয়ে উভয় পক্ষ পৃথকস্থানে মিলাদ-দোয়ামাহফিল করা হবে তিনি জানান।
থানার ওসি আবদুল হাই বলেন, এলাকার শান্তি শৃংখলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বলা হয়েছে।


