বিশ্বনাথে শাহ ইয়াছিন উল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে স্যানেটারী বিতরণী অনুষ্ঠানে এমপি এহিয়া
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ৫:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ৭৩৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বিশ্বনাথের প্রবাসীরা এলাকার বিভিন্ন উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখছেন। তাদের কষ্ঠার্জিত টাকায় এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করে যাচ্ছেন। প্রবাসীদের পাশাপাশি এলাকার বিত্তবানদের গরীব মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।
তিনি শনিবার বিকেলে শাহ ইয়াছিন উল্লাহ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের অর্থায়নে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের হত-দরিদ্র পরিবারের মানুষের মধ্যে স্যানেটারী রিং বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
মাওলানা শাহ আশরাফ আলী মিয়াজানীর সভাপতিত্বে ও রমজান আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দৌলতপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন, সমাজসেবক আবদুল কাইয়ুম, যুক্তরাজ্য প্রবাসী শাহ তাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন তরুণ সংগঠক আবদুর রুপ।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক বাবুল মিয়া, হাজি মানিক মিয়া, জমির আলী, কামাল মিয়া, আরফত আলী, ছাদিকুর রহমান, সি এম সুজন, রুহুল আমিন, নঈম উদ্দিন, রুবেল আহমদ, জাইদুর রহমান, জোনাব আলী, জামাল মিয়া, বিরাই মিয়া, চান্দ আলী, গৌছ উদ্দিন, বদর উদ্দিন, মখদ্দুছ আলী, আকিল আলী, আবদুর রব, সৈয়দ আলী, রুমান আলী, জাপা নেতা শফিক আহমদ পিয়ার, আলা উদ্দিন, তরুণ সমাজসেবক শাহ আজিজুল ইসলাম, শাহ মিজান, শাহ জয়নুল প্রমুখ। এসময় সত্তিশ গ্রামের প্রায় ১৫টি হত-দরিদ্র পরিবারের মধ্যে স্যানেটারী রিং বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।


