সমাজ সেবায় অবদান রাখায় এ্যাওয়ার্ড পেলেন লামাকাজি ইউপি চেয়ারম্যান
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০১৬ ইং, ১১:২৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৬৬ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ‘শেকড়ের সন্ধান এ্যাওয়ার্ড ২০১৬’ লাভ করেছেন বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া। গতকাল শনিবার বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে আয়োজিতঅনুষ্ঠানে শেকড়ের সন্ধানে এ্যাওয়ার্ড প্রদান করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি কবির হোসেন ধলা মিয়ার হাতে শেড়কের সন্ধানে এ্যাওয়ার্ড তুলে দেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।


