বিশ্বনাথে বিদায়ী ইউএনও’কে ক্রেষ্ট প্রদান
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০১৬ ইং, ৪:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৫৩২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হক কে উপজেলা বিভিন্ন দপ্তরের অফিস সহকারির পক্ষ থেকে বুধবার সকালে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের সিও গোলাম কিবরিয়া, ইউএনও’র সিও দারা মিয়া, নির্বাচনী অফিসের অফিস সহকারি মনিরুজ্জামান, সিরাজ মিয়া, শফিক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি


