বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালেদকে শোকজ
প্রকাশিত হয়েছে : ২৭ আগস্ট ২০২২ ইং, ৯:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ৫৪৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদকে শোকজ করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টায় বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক বশির আহমদ স্বাক্ষরিত এ শোকজ নোটিস তার কাছে প্রেরণ করা হয়।
শোকজ নোটিস উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপনার (আব্দুর রহমান খালেদ) ব্যবহৃত আইটিতে একটি ভিডিও বার্তায় আপনার বক্তব্যে মিথ্যা তথ্য প্রকাশিত হয়েছে। যে বক্তব্যে সাবেক সংসদ সদস্য আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলীর ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্র পরিপন্থী। বিধায় বিশ্বনাথ পৌর বিএনপি আগামী (সাত) ৭দিনের ভিতরে সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে স্ব শরীর উপস্থিত হয়ে লিখিত কারণ দর্শানোর জন্য কঠোর নিদের্শনা দেয়া হল। অন্যতায় সংগঠনের স্বার্থে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হবো।


