বিশ্বনাথ ইউনিয়ন কৃষকদলের সভা
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২ ইং, ১০:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ২৪৬ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক :: বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ সদর ইউনিয়ন কৃষক দলের সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাইয়ুমের বাড়িতে অনুষ্ঠিত হয় ।
কৃষকদল নেতা খোয়াজ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবদুল ওদুদের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব সুমন মিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মিয়া, ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল কামাল, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত, দবির মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন, বিএনপি নেতা আব্দুল গফফার, তহুর আলী, আব্দুল বারি, জমির মিয়া, আহাদ আলী, আমির মিয়া, সানুর আলী, লিয়াকত মিয়া, বশির মিয়া, নুরুল হক, আব্দুর রহিম, নানু মিয়া, আকমল আলী, জয়নাল মিয়া, আজিজুল হক, রুমেছ আলী, জুবায়ের আহমেদ, আলি হুসেন কামাল মিয়া, তাজুল ইসলাম, ফায়েল মিয়া, দিলাল মিয়া প্রমুখ।


