বিশ্বনাথে বিএনপি নেতা জমির আলীর মৃত্যুত্বে তাহসিনা রুশদীর শোক
প্রকাশিত হয়েছে : ১৬ ডিসেম্বর ২০২২ ইং, ৩:৪১ অপরাহ্ণ | সংবাদটি ২৩১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বিশ্বনাথ পৌর এলাকার ইলামেরগাঁও গ্রামের প্রবীণ মুরব্বী হাজী জমির আলীর মৃত্যুত্বে শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
তিনি শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেলে এক শোক বার্তায় বলেন, মরহুম হাজী জমির আলী ছিলেন একজন বিএনপির নিবেদিত প্রাণ, তাঁর শূন্য কখনও পূরণ হওয়ার নয়। তিনি মরহুমের রুহের আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।


