বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬ ইং, ৭:০৪ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ^নাথে মায়মুনা আক্তার নামের ২১ মাস বয়সি শিশুকন্যা নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার সরুয়ালা (বেখারগাঁও) গ্রামের ইলিয়াস আলীর মেয়ে। গতকাল রবিবার দুপুরে শিশুকন্যার নিজ বাড়ির পুকুরে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, পরিবারের অজান্তে গতকাল রবিবার সকালের কোনো এক সময় শিশুকন্যা বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরে অনেক খোজাখুজির পর তাকে পুকুরের পানিতে পাওয়া যায়।
পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, শিশুকন্যা লাশটি উদ্ধার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানা অপমৃত্যু মামলা দায়ের করা হয়।


