যুক্তরাজ্য বিএনপির নব-গঠিত কমিটিকে বিশ্বনাথ বিএনপির অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০৪ মে ২০২৬ ইং, ১১:৫৮ অপরাহ্ণ | সংবাদটি ১৭ বার পঠিত
যুক্তরাজ্য বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিতে রাজনীতিবিদ আবুল কালাম আজাদ আহবায়ক ও খসরুজ্জামান খসরু সদস্য সচিব মনোণীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া।
অভিনন্দন বার্তায় তারা বলেন, দায়িত্ব প্রাপ্ত আহবায়ক আবুল কালাম আজাদের বলিষ্ঠ নেতৃত্বে যুক্তরাজ্য বিএনপি অতীতের ধারাবাহিকতা আরো বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ হয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে অগ্রনী ভুমিকা পালন করবে। বিএনপি আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং প্রবাসে দলীয় আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রেসবিজ্ঞপ্তি


