বিশ্বনাথে অটোচালক’কে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২৬ ইং, ৮:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে নিরপরাধ অটোচালক শাহিন আহমদকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহকর্মী অটোচালকরা। আজ শনিবার দুপুরে ‘কালিগঞ্জ সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ডের আঞ্চলিক কমিটির’ ব্যনারে বিশ্বনাথ পৌরসভার কালিগঞ্জ বাজারে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুন সন্ধ্যায় কালিগঞ্জ বাজারে দু’পক্ষের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটেছে সত্য। এঘটনায় মামলাও হয়েছে। মামলা নং-৬। আর এই মামলায় মিথ্যা ভাবে ৩ নম্বর আসামি করা হয়েছে অটোচালক শাহিন আহমদকে। তবে এই ঘটনার সময় শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলনা। তাকে হয়রানি করার জন্য মামলায় মিথ্যা আসামি করে সাত ঘন্টার ভেতরে গ্রেফতারও করা হয়েছে। পুলিশ যদি সরেজমিন সঠিক তদন্ত করে সিসি টিভির ফোঁটেজ সংগ্রহ ও লোকজনের সাথে কথা বলে মামলা রেকর্ড করতো তাহলে স্থানীয় ভাবে সবাই বলতো এইদিন অটোচালক শাহিন আহমদ ঘটনাস্থলে ছিলনা। আমরাও জানি এবং দেখেছি সে এই ঘটনার সময় ঘটনাস্থলে ছিলনা। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ সরেজমিন তদন্ত না করে মামলা রেকর্ড করে তাকে তাড়াহুড়ো করে গ্রেফতার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে শাহিন আহমদের নিঃশর্ত মুক্তিও দাবি করেন অটোচালকরা। এছাড়াও সঠিক তদন্তের মাধ্যমে তাকে মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি তুলে ধরেন।
স্ট্যান্ডের সিনিয়র সহ সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক আহাদ আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, স্ট্যান্ডের সাবেক সাধারণ সম্পাদক আব্দুছ সালাম, মেম্বার খাইরুল আমিন, নিপু চন্দ্র দাশ, ম্যানেজার আল আমিন, সদস্য আব্দুর রউফ, রোকন মিয়া, সেলিম মিয়া, রাজু মিয়া, ব্যবসায়ী হুসাইন আহমদ, প্রত্যক্ষদর্শী খলিল মিয়া ও তুহিন আহমদ।


