বিশ্বনাথে ইউনিয়ন জাতীয় পার্টির প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০১ নভেম্বর ২০১৫ ইং, ৯:১১ অপরাহ্ণ | সংবাদটি ৬৩৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন জাতীয় পার্টির কর্মী সভা উপলক্ষে এক প্রস্তুতি সভা রবিবার সিলেট ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া।
জাতীয় পার্টি নেতা মোশারফ হোসেনের সভাপতিত্বে ও নাজমুল ইসলাম চৌধুরীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টি নেতা কামরুজামান, আব্দুল কাইয়ুম, মালেক আহমদ মঙ্গল, কামরুল ইসলাম, রুহেল আহমদ, ছবির মিয়া, আব্দুল খালিক সাদ, ইমাদ আলী, মসাঈদ আলী, এম.এ গণি, নিজামউদ্দিন, লয়লুছ মিয়া, বাবুল মিয়া, মকবুল হোসেন, আব্দুল আলী, সফিক আহমদ পিয়ার, ইরন মিয়া, শের খান, ইজার আলী, আশরাফ হোসেন, আব্দুল মমিন, ফয়জুর রহমান, আব্দুল হাই, আয়না মিয়া, আমির আলী, কবির আলী, আব্দুল মালিক প্রমুখ।


