মুগ্ধ হয়ে ব্রিটিশ প্রতিনিধিদল বিশ্বনাথে আমন ধান ক্ষেতে
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০১৫ ইং, ৪:০৬ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৯ বার পঠিত
অসিত রঞ্জন দেব ও আবুল কাশেম:: বিশ্বনাথের নিভৃত্ত পল্লী এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে পরির্দশন করে গেছে ২৭ সদস্যের বিশাল একটি বৃটিশ শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধি দল।
উপজেলার দশঘর ইউনিয়নের বৃহত্তর চান্দভরাং এলাকার বল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে এসে মুদ্ধ হয়েছেন ঐ প্রতিনিধি দল। শুধু কি তাই? সফর শেষে সিলেট শহরে ফেরার পথে বিশ্বনাথে কার্তিকের এই দুপুরের তীব্র তাপদাহ উপেক্ষা করে গ্রামীন সবুজ প্রকৃতি তাদের দারুণভাবে মুদ্ধ করে। আর তাই আমন ধানের সবুজ ক্ষেতে সেলফি তুলতে গাড়ি থেকে নেমে পড়েন বৃটিশ ললনারা।
ওয়েলস এন্ড বাংলাদেশ পার্টনারশিপ ২০১৫-২০১৬ প্রোগ্রামের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার দশঘর ইউনিয়নের বল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন বৃটিশ শিক্ষক ও ব্যবসায়ী প্রতিনিধি দল। ওয়েলস এর কার্ডিক কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আলী আহমদ উক্ত প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কর্মকর্তা (ভূমি) রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলার আলী আহমদ বলেন, সিলেটের শিক্ষার প্রসারে কাজ করতে চায় কার্ডিফ সিটি। এর অংশ হিসেবে কাডিংফ সিটি এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন বিদ্যালয়ের মধ্যে লিংক স্থাপন করা হয়েছে। স্থানীয়ভাবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টরা সহযোগীতার হাত প্রসারিত করলে সুদুর প্রসারি পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব।
অতিথিদল বিদ্যালয়ে পরিদর্শনের আসলে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন ও থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন তাজা ফুলের গুচ্ছ দিয়ে অতিথিবৃন্দকে বরণ করে নেন। এরপর অতিথিবৃন্দকে মঞ্চে নেওয়ার পূর্বে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি দৃষ্টিদন্দন ডিসপ্লে প্রর্দশন করে।
বিশ্বনাথ লানির্ং পয়েন্টের প্রধান পরিচালক মইন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র তুহিন মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা চিন্তা হরন দাস, প্রতিনিধি দলের সদস্য আনা মিয়া, মানিক মিয়া, হুসাইন আহমদ, দেলওয়ার মিয়া চৌধুরী, বৃটিশ শিক্ষক পলা জোনস, সিলেটের কো-অডিনেটর কবির আহমদ সুহেল, স্থানীয় কো-অডিনেটর রফিকুল ইসলাম জুবায়ের। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রদান শিক্ষিকা রাহেলা বেগম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, চান্দভরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিলু মিয়া, বল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দিলু মিয়া, সদস্য জিতু মিয়া, ছাদিকুর রহমান, সহকারী শিক্ষক আহমেদুল হক, রুকসানা বেগম, রুবি বেগম, সংসঠক কামরুজ্জামান সেবুল, বাবলা, মামুন, নাছির, ছাদ মিয়া, হেলাল আহমদ প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও এলাকাবাসীর পক্ষে প্রধান অতিথিকে ক্রেস্ট প্রদান করেন বিশ্বনাথ প্রেসক্লাব ও কমিটির নেতৃবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে শিক্ষিকা পলা জোনসকে ক্রেস্ট উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে আগত প্রতিনিধি দলের সদস্যদেরকে লিংকের অন্যতম পৃষ্ঠপোষক ওয়ালস এর শীশমহল তান্দুরী রেষ্টুরেন্টের সত্ত্বাধীকারী মনোহর আলীর পক্ষ থেকে একটি করে মগ প্রদান করা হয় এবং শিক্ষক প্রতিনিধি দলের পক্ষ থেকে বিদ্যালয়ে একটি ল্যাবটব, একটি পতাকা ও ওয়ালস এর ইতিহাস গ্রন্থসহ বিভিন্ন উপহার সমগ্রী প্রদান করা হয়। এছাড়াও বিশ্বনাথ থেকে প্রকাশিত মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট ও স্থানীয় সাংবাদিকদের প্রকাশিত বিভিন্ন প্রকাশনা প্রতিনিধি দলের সদস্যদেরকে উপহার দেওয়া হয়।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, যুক্তরাজ্যের ওয়েলস্ রাজ্যের ১২বৃটিশ শিক্ষকসহ ২৭ সদস্যের প্রতিনিধি দল গত শনিবার সিলেটে আসেন। যুক্তরাজ্যের কার্ডিফ সিটি এন্ড কান্ট্রি কাউন্সিলের কাউন্সিলর আলী আহমদ এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ‘ওয়েলস্-সিলেট পার্টনারশীপ’ এর কানেকটিং ক্লাশরুম আওতায় এ সফর অনুষ্টিত হচ্ছে। এই প্রোগ্রামের আওতায় ইতিমধ্যে যুক্তরাজ্য সফর করে এসেছেন বৃহত্তর সিলেটের সাতটি স্কুলের শিক্ষকরা। এর পূর্বে যুক্তরাজ্যের আরেকটি শিক্ষক প্রতিনিধি দল সিলেট সফর করে গেছেন। মুলত সিলেটের সঙ্গে যুক্তরাজ্যের শিক্ষা ক্ষেত্রে সু-সর্ম্পক স্থাপন, শিক্ষার মান উন্নয়ন, ইংরেজি শিক্ষায় আরও দক্ষতা বৃদ্ধি এবং দু’দেশের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও সেতু বন্ধন করার জন্য এই প্রোগ্রাম চালু করা হয়েছে।


