লন্ডনে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০১৫ ইং, ১:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৯ বার পঠিত
নিউজ ডেস্ক::দীর্ঘদিন যাবত নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধ্যানের দাবীতে ও যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হাই এর সাথে মতবিনিময় সভা করেছে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক পরিষদ যুক্তরাজ্য।
সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও অন্যতম যুগ্ম আহবায়ক আফজাল হোসেন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি গোলাম রাব্বানী, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, জসিম উদ্দিন সেলিম, ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক গৌছ আলী, সিরাজুল ইসলাম, গোলজার আহমদ, বিএনপি নেতা সামছুর রহমান মাহতাব, হাবিবুর রহমান ময়না, এম হেভেন খান, যুবদল নেতা রহিম উদ্দিন, মঞ্জুর আশরাফ খান, বিএনপি নেতা মাওলানা শামীম আহমদ, খলিল উদ্দিন ফল, শাহীনুর রহমান, আলা উদ্দিন, দুলাল উদ্দিন রেহান, মো: মাহবুবুর রহমান, মুজিবুর রহমান, সুলেমান আহমদ, মো: হাফিজুর রহমান, শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম মিলহানুর রহমান নাওমি, শরীফ মোহাম্মদ করিম, আকলু মিয়া, হারুন মিয়া, এ আর শহিদ, জাবেদ আহমদ, হাবিবুর রহমান।
সভায় বক্তারা অভিলম্বে এম ইলিয়াস আলীকে সুস্থ্যবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে সরকারের কাছে জোরদাবী জানান। অন্যতায় চলমান ইলিয়াস মুক্তি আন্দোলন আরো বেগবান করা হবে। সভায় বক্তারা বিশ্বনাথে সকল রাজনৈতিক আন্দোলন সংগ্রাম অগ্রনী ভূমিকা রাখার জন্য বিশ্বনাথ উপজেলার বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল হাইকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে ইলিয়াস মুক্তি আন্দোলনে আরো অগ্রনীভূমিকা রাখবেন বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে মতবিনিময় সভায় আব্দুল হাই সকরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রবাসের প্রতিটি আন্দোলন সংগ্রাম দেশবাসীকে অনুপ্রানিত করেন। তিনি এম ইলিয়াস আলীর জন্য আন্দোলন সংগ্রামে যুক্তরাজ্য প্রবাসীদের কথা কৃতজ্ঞতার সাথে স্বরণ করেন।


