দশঘর নিজামুল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাষ্টে’র নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫ ইং, ২:০০ অপরাহ্ণ | সংবাদটি ৯২৯ বার পঠিত
নিউজ ডেস্ক:: বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী নিজামুল উলুম হাইস্কুল এর উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের নিয়ে প্রতিষ্ঠিত ‘দশঘর নিজামুল উলুম হাই স্কুল ওয়েলফেয়ার ট্রাষ্টে’র নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনের বেথনালগ্রীনস্থ অস্থায়ী অফিসে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাষ্টের বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল বারী। সাধারণ সম্পাদক আফছর মিয়া (ছুটু মিয়া)র পরিচালনায় উপস্থিত ট্রাষ্টিগন সর্বসম্মতি ক্রমে আগামী ৪ বছরের জন্য নতুন কমিটি ঘোষনা করেন।
এতে মোহাম্মদ আফছর মিয়া ছুটু মিয়াকে সভাপতি, মোহাম্মদ আব্দুল কুদ্দুছকে সাধারণ সম্পাদক ও মো: আব্দুল গফুরকে ট্রেজারার করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
সভায় জানানো হয় নব নির্বাচিত কমিটির উদ্যোগে স্কুলের উন্নয়নে ৭০ হাজার টাকা প্রেরণের সিদ্ধান্ত নেয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মোহাম্মদ এনামুল হক (আব্দুন নূর), সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সোবান আলী (এ বারী), সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, কার্যকরি পরিষদ সদস্য মশব আলী, আব্দুল হামিদ, রফিক মিয়া, মনির আলী, আজিম উদ্দিন আজির, আমির উদ্দিন, আব্দুল ওয়াদুধ।
সভায় উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল বারী, মোহাম্মদ আফছর মিয়া, আব্দুল গফুর, মশরফ আলী, আব্দুল কুদ্দুছ, ছবান আলী (এ বারী), আযাদ উদ্দিন, আজিম উদ্দিন আজির, আব্দুল ওয়াদুধ, মনির আলী, রফিক মিয়া, আব্দুস শহিদ, আমির উদ্দিন, জয়নাল আবেদিন, আব্দুল নূর (এনামুল হক)।


