জগন্নাথপুরে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০১৫ ইং, ৮:৫০ অপরাহ্ণ | সংবাদটি ৪৮০ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলেিগর সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেন লালনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, আকমল খান, লুৎফুর রহমান, বিজন দেব, সুজিত রায়, নুরুল হক, আব্দুল মালিক, ফখরুল হোসেন, মিজানুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, নজরুল ইসলাম, হামিদুর রহমান চৌধুরী, সালেহ আহমদ, মহি উদ্দিন, কবির আহমদ, দুলন আহমদ, দবির আহমদ, শামসুজ্জামান রইছ, এমদাদ আহমদ, আব্দুল লতিফ, নিলেন্দ গোপ, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, নিজামুল করিম, আকমল হোসেন, সৈয়দ জিতু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা কওছর রশীদ, দিলদার মিয়া, সৈয়দ আকবর আলী, আবু তাহের বুরহান, মনসুর কোরেশী, শিশু মিয়া, মোতাহির আলী, সাহাব উদ্দিন, আব্দুল মজিদ, তাজ উদ্দিন, সাজ্জাদ খান, বাদশা মিয়া, রাসেল চৌধুরী, আব্দুল আলিম, আব্দুল আহাদ, কামরুল ইসলাম, লিলু মিয়া, সৈয়দ আনোয়ার আলী, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, তোহা চৌধুরী প্রমূখ। সভায় জেলা ছাত্রলীগ নেতা মামুন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, মলি¬ক মনসুর, জিন্নাহ আহমদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #


