অসুস্থ শিক্ষক লিয়াকত আলীর চিকিৎসায় সহযোগীতার হাত বাড়ালো ৯৯তম ব্যাচের ছাত্ররা, ১লাখ টাকা অনুদান প্রদান
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৫ ইং, ২:১২ অপরাহ্ণ | সংবাদটি ৮৮৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: বিশ্বনাথে এক অসুস্থ প্রাক্তন শিক্ষকের সুচিকিৎসার জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা সূদূর প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এক মহতি উদ্যোগ গ্রহন করেছেন। বিশ্বনাথের ঐতিহ্যবাহী রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অসুস্থ লিয়াকত আলীর সুচিকিৎসার জন্য উক্ত প্রতিষ্টানের ১৯৯৯ ব্যাচের বৃটেন প্রবাসী ১৬জন প্রাক্তন ছাত্র নিজেদের পক্ষ থেকে এক লক্ষ টাকা প্রদান করছেন । বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শনিবার দুপুরে সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া আনুষ্ঠানিকভাবে অসুস্থ শিক্ষক লিয়াকত আলীর বাড়ীতে গিয়ে তার হাতে অনুদানের এক লক্ষ টাকার এই চেক তুলে দেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেন, সূদূর প্রবাস থেকে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৯ ব্যাচের কয়েকজন ছাত্র তাদের শিক্ষকের জন্য আজ যে দৃষ্টান্ত স্থাপন করলেন তা অনেককে এরকম মহতি কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।
এসময় উপস্থিত ছিলেন- রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল বারী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বর্তমান সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য নূর উদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, আবুল কাসেম, উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম-আহবায়ক রফিকুল আলম লালু, আব্দুর রব, জয়নাল আবেদীন, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মহব্বত আলী জাহান, জাপা নেতা নাজমুল ইসলাম চৌধুরী, আলা উদ্দিন, গোলাম জবদানী, শরিফ উদ্দিন, হাসান আহমদ, সুহেল মিয়া, কামরুজ্জামান, মতছির আলী জনি, সাংসদের একান্ত সহকারী সায়েম শিকদার প্রমূখ।
প্রসঙ্গত, বৃটেন থেকে রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয় এর ১৯৯৯ তম ব্যাচের ১৬ জন ছাত্র যথাক্রমে কামরুল ইসলাম (জগদিশপুর), আব্দুশ শহীদ (জানাইয়া), রুমেল আহমদ (সিরাজপুর) , আশরাফ উদ্দিন (কারিকোনা) , কামাল উদ্দিন (জানাইয়া), আব্দুস সালাম (শাহজিরগাঁও), এমরানুল হক (বিশ্বনাথ), আলী আহমদ (মিরেরচর), ওয়াহিদুর রহমান (কারিকোনা), সুমন মিয়া (সরুয়ালা) জামিল হোসেন (লালাবাজার), আব্দুল আলী (ভোগশাইল), কায়কোবাদ চৌধুরী (সিলেট), আব্দুল আলীম (মিরেরচর), সুহেল মিয়া (কারিকোনা), নাজিম খান (শ্রীধরপুর) নিজেদের পক্ষ থেকে তাদের প্রাক্তন শিক্ষক প্যারালাইসডে আক্রান্ত লিয়াকত আলীর সুচিকিৎসার জন্য এ অর্থ প্রদান করল। এদিকে অনুদান দাতাদেরকে বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।


