বৃটেনে সমাজ সেবায় এওয়ার্ড পেল বিশ্বনাথ এইড ইউকে
প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০১৫ ইং, ১০:১১ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৪৩ বার পঠিত
ডেইলি বিশ্বনাথ ডেস্ক:: দীর্ঘ ৮ বছর যাবত ব্রিটেনে ও বাংলাদেশে সমাজ সেবায় অসামান্য অবদান রাখার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার আব্দুল মুকিত এমবিই কর্তৃক কাউন্সিলের এওয়ার্ড পেয়েছে চ্যারেটি সংগঠন বিশ্বনাথ এইড।
এওয়ার্ড প্রদান উপলক্ষে শুক্রবার টাউন হলে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিল স্বীকার কাউন্সিলার আব্দুল মুকিত চুন্নু এমবিইর সভাপতিত্বে ও কাউন্সিলের লীড মেম্বার কাউন্সিলার আয়াস মিয়ার পরিচালনায় মতবিনিময়ে অংশনেন বিশ্বনাথ এইড ইউকের সভাপতি মিসবাহ উদ্দিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম রঞ্জু, সাধারণ সম্পাদক আবুল হাসনাত, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জামাল উদ্দিন, যুক্তরাজ্য সফররত সমাজসেবী কলমদর আলী, বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি খালেদ খান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাষ্টি ফারুক মিয়া, আবুল কালাম।
মতবিনিময় সভায় স্পীকার আব্দুল মুকিত চুন্নু এমবিই বিশ্বনাথ এইউকের কর্তৃক বিগত আট বছরে বাংলাদেশে দারিদ্র বিমোচনে, সেলাই মিশিন প্রদান, ফ্রি চিকিৎসা সেবা, ফ্রি খৎতনা, প্রতি ঈদে ঈদ গিফট, শীত বস্ত্র প্রদানসহ বিভিন্ন দারিদ্রদের মধ্যে ত্রান সামগ্রী বিতরনের মাধ্যমে অসামান্য অবদান রাখায় সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
সভায় সংগঠনের সভাপতি মিসবাহ উদ্দিন ‘বিশ্বনাথ এইড ইউকে’ কে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কর্র্তৃক এওয়ার্ড প্রদান করায় তার প্রতি কর্তৃজ্ঞতা প্রকাশ করা হয়।


