বিশ্বনাথে ওর্য়াড আ.লীগের কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০১৫ ইং, ১০:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৩৬ বার পঠিত
বিশ্বনাথ ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মিসভা মঙ্গলবার রাত ৮টায় অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মাসুক মিয়ার সভাপতিত্বে বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক শাহ বুরহান উদ্দিন রুবেলের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য শেখ নুর মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম সুফি, সাধারন সম্পাদক মোঃ মহববত আলী, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, আওয়ামী লীগ নেতা হিরন্ মিয়া মেম্বার, মিজানুর রহমান সেলিম, সেচ্ছাসেবক লীগের সহসভাপতি আছহাবুল আলী আছকির মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুদ্দীন আহমদ. সেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মুক্তার আহমেদ, যুগ্ম সম্পাদক আবদুর রউফ, সাংগঠনিক সম্পাদক কবির আহমেদ, বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সেচ্ছাসেবক লীগ নেতা ফয়েজ আহমেদ,পিনু মিয়া, আছহাবুল আলী, কলেজ ছাত্র লীগ নেতা শাহ সুজাআহমদ, মুজিবুর রহমান মনজু। বিজ্ঞপ্তি


