ওসমানীনগরে আ.লীগ-যুবলীগের সংঘর্ষে আহত ১৫, সম্মেলন পন্ড,১৪৪ ধারা জারি
প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০১৫ ইং, ৮:৫১ অপরাহ্ণ | সংবাদটি ১১৮৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে শ্রমিকলীগের সম্মেলন স্থগিত ঘোষনা করা হয়েছে। সম্মেলনে পরিচয় করিয়ে দেয়াকে কেন্দ্র করে যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের সৃষ্টি হয়। শনিবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজারস্থ সাদীমহল কমিউনিটি সেন্টারে এঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল চুরিকাঘাতসহ উভয় সমর্থকদের ১৫ জন আহত হন। আহতরা হচ্ছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল (৩৫), আওয়ামীলীগ নেতা ফেরদৌস খান (৪৫), সৈয়দ নেছাওর আলী (৫০),ছাত্রলীগ নেতা ইসুফ চৌধুরী (২৮),সাবলু আহমদ (২৫),শামিম আহমদ(২৫), মাহবুব (২২),সাব্বির (২৫) প্রভাতি ফিলিং ষ্টেশনের কর্মচারী মোহন (১৬)। আহতদের মধ্যে আলতাফুর রহমান সোহেল এর অবস্থা আশংঙ্কাজনক বলে একাধিক সূত্রে জানা গেছে। সোহেল আহত হওয়ার খবর পেয়ে সোহেল সমর্থকরা উত্তেজিত হয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর ব্যবসা প্রতিষ্ঠান প্রভাতি ফিলিং ষ্টেশন ও গোয়ালাবাজারস্থ হাজি মার্কেটে তাঁর ব্যাক্তিগত অফিসসহ সামনে থাকা কয়েকটি মোটর সাইকেল ভাংচুর করে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও অতিরিক্ত পুলিশ,ডিবি পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ রির্পোট (শনিবার সন্ধ্যা ৭ টা) লেখা পর্যন্ত উভয় পক্ষের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করায় আবারো সংঘর্ষের আশংঙ্কা বিরাজ করছে। ফলে উপজেলার বানিজ্যিক প্রান কেন্দ্র গোয়ালাবাজারের ব্যবসায়ীরা আতংঙ্কিত হয়ে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে অবস্থান করছে। গোয়ালা বাজার সহ পাশ্ববর্তী এলাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারী করা হয়েছে।
জানা যায়,জাতীয় শ্রমিকলীগ ওসমানীনগর উপজেলা শাখার সম্মেলন শনিবার বিকালে উপজেলার গোয়ালাবাজারস্থ সাদীমহল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক ছিলেন সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক,প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। উক্ত সম্মেলন চলাকালিন সময়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল এর পরিচয় করিয়ে না দেয়ায় সম্মেলনের মধ্যে আলতাফুর রহমান সুহেল ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু মধ্যে কথা কাটাকাটি শুর হয়।্ এক পর্যায়ে নাজলু চৌধুরী সমর্থক ও সুহেল সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হওয়ায় সম্মেলন স্থগিত ঘোষনা করেন আয়োজকরা। তবে এ রিপোট লেখা পর্যন্ত দুই গ্রুপের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করায় আবারো রক্তক্ষয়ি সংঘর্র্ষে আশংঙ্কা বিরাজ করছে।
সম্মেলনের উদ্বোধক সিলেট জেলা শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে বলেন, সম্মেলনের চলাকালিন সময়ে পরিচয় করিয়ে দেয়াকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগ ও আওয়ামীলীগের একটি গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হওয়ায় সম্মেলন স্থগিত ঘোষনা করা হয়েছে।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন জানান,পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ডিবি পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। উৎশৃঙ্খল ঘটনা এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী বলেন এলাকায় শান্তি শৃঙ্খলার স্বার্থে গোয়ালাবাজারসহ আশ-পাশ এলাকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এটা বলবৎ থাকবে।


