অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৭ বার পঠিত
বিশ্বনাথে অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা বুধবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন- সব সময় ষড়যন্ত্রকারীরা আওয়ামীলীগকে ভেতর থেকে আঘাত করেছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিল তাদের সাথেও আওয়ামীলীগ নামধারী কুচক্রীমহল ষড়যন্ত্রকারীরা ছিল। এখনও ষড়যন্ত্রকারীরা সক্রিয়। তারা খন্দকার মস্তাকের মত চুড়ান্ত আঘাত করার জন্য পরিবেশ সৃষ্টিতে ব্যস্ত। কেন্দ্র ছাড়াও জেলা উপজেলা পর্যায়ে মস্তাকের প্রেতাত্মারা সক্রিয়। এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।
অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরশ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক তফজ্জুল আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল আখতার, সাবেক আইন বিষয়ক সম্পাদক সফিক উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, হাজী আব্দুল মতিন, শাফায়ত হোসেন। বক্তব্য রাখেন আ’লীগ নেতা ইকবাল হোসেন, যুক্তরাজ্য আ’লীগ নেতা মল্লিক মিয়া, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি হিরা মিয়া, আনোয়ার আলী, আব্দুস ছোবাহান, সাংগঠনিক সম্পাদক সমশর আলী, ছিদ্দেক আলী, আ’লীগ নেতা আজম আলী, নরুল আলম, রিয়াজ মিয়া, আয়না মিয়া, মন্তাজ আলী, তবারক আলী, তাহির আলী, খালিক মিয়া, ফারুক মিয়া, যুবলীগ নেতা শাহ সইদুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা জুয়েল মিয়া, ছাত্রলীগ নেতা আবছান খান প্রমুখ। বিজ্ঞপ্তি


