ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় ট্রাক হেলপার নিহত
প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০১৫ ইং, ৪:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৫৪২ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় ধনু মিয়া নামের এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের জৈন্তাপুর এলাকার বাসিন্দা। রোববার ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার এলাকায় ঢাকাগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একইমুখি দাঁড়ানো থাকা অপর ট্রাকের পেছনে ধাক্ষা দিলে এই দূর্ঘটনাটি ঘটে। তাজপুর ফায়ার সার্ভিস কর্মীরা ট্রাকের কেবিন কেটে মৃতদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী সরকার সড়ক দূর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ট্রাক দুটি আটক করা হয়েছে ও মামলার প্রস্তুতি চলছে।


