যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ঝলক পালের আগমনে ওসমানীনগরে মোটর শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:২৬ অপরাহ্ণ | সংবাদটি ৬৮০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমানীনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অরুনোদয় পাল ঝলক দেশে আগমন উপলক্ষ্যে ওসমানীনগরে মোটর সাইকেল র্যালী ও সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বেলা আড়াইটায় উপজেলা আ’লীগ ও সংগঠনের উদ্যোগে বিশাল মোটর সাইকেল র্যালীর মাধ্যমে সিলেট বিভাগের মিলনস্থল শেরপুর থেকে ঝলক পাল কে বরন করে নেন নেতা-কর্মীরা। পরবর্তী বিকাল ৪ টায় উপজেলার তাজপুর বাজারে সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা স্বেচ্চা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক দিলদার আলীর পরিচালনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন আ’লীগ নেতা মনির আলী,জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, উপজেলা যুবলীগের সহসভাপতি আরিজ আলী, যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন,জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন,মিজানুর ইসলাম,বালাগঞ্জ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার,ছাত্রলীগ নেতা আব্দুর রকিব,যুবলীগ নেতা আব্দুল অদুদ প্রিন্স,ছাত্রলীগ নেতা রাজন দে,সোলেমান খান, রনি পাল,রাসেল আহমদ, বিশ্বনাথ কলেজ ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ,সুজন আহমদ,জাহেদ আহমদ,বিল্লাল আহমদ,সরফরাজ, মিজান, মুন্না ও রুবেল আহমদ প্রমুখ।


