দিনাজপুরের কাহারোলে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৫১৮ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: জগন্নাথপুরে হিন্দু ধর্মালম্বীদের উদ্যোগে দিনাজপুরের কাহারোলে সংখ্যালঘুদের উপর হামলা এবং মন্দির ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে জগন্নাথপুর হিন্দু, বৌদ্ধ, খৃষ্ট্রান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। হিন্দু, বৌদ্ধ, খৃষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুধাংশু শেখর রায় বাচ্চুর সভাপতিত্বে ও জেলা কমিটির নেতা শশীকান্ত গোপের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পৌর প্রকৌশলী স্বতীশ গোস্বামী, শিক্ষক প্রফুল্ল চন্দ্র দাস, আওয়ামীলীগ নেতা মিন্টু রঞ্জন ধর, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, ব্যবসায়ী প্রদীপ সূত্রধর, হীরা মোহন দেব, প্রজেশ গোপ, বিজন কুমার দেব, প্রজেশ বণিক, সাংবাদিক শংকর রায়, ছাত্রলীগ নেতা কল্যাণ কান্তি রায় সানি। তাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগ নেতা সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমূখ। এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, ব্যবসায়ী ছানু মিয়া, প্রণয়কান্তি সূত্রধর খোকন, উমাকান্ত গোপ, নির্মল পাল, প্রদীপ দেব, জীবন গোপ, তপন সেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য আলী আছগর ইমন, এমডি মুন্না, ছাত্রলীগ নেতা তফজ্জুল হক সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে ন্যাক্কারজনক এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহবান জানান।


