ইলিয়াসের সন্ধান দাবিতে ওসমানীনগরে স্বেচ্ছাসেবক দলের সমাবেশ
প্রকাশিত হয়েছে : ১৮ ডিসেম্বর ২০১৫ ইং, ৭:০২ অপরাহ্ণ | সংবাদটি ৫৪০ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় ওসমানীনগরের বুরুঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার বুরুঙ্গা বাজার জামে মসজিদ প্রাঙ্গনে মিলাদ মাহফিল পূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলীর জয়প্রিয়তা দেখে ভিতু হয়ে বাকশালী আওয়ামীলীগ সরকার তাঁকে গুম করে রেখেছে। ইলিয়াস আলীকে ফিরে পেতে বালাগঞ্জ-ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলাবাসীসহ সারা দেশের সাধারন মানুষজন আন্দোলন করে যাচ্ছে। ইলিয়াস আলী সন্ধান আন্দোলনকে স্থবির রাখতে সাধারণ মানুষকে পুলিশ দিয়ে হয়রানী করছে। বর্তমান সরকারের বাকশালী কার্যক্রমে সারা দেশে সরকার পতন আন্দোলন আরও বেগবান হচ্ছে। যাহা দেখে আ’লীগ সরকার এখন দিশেহারা হয়ে উঠেছে। তাই ইলিয়াস আলীকে ফিরে পেতে ও বাকশালী সরকারের পতন নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।
সমাবেশ পরবর্তী মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুস ছামির। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ্ব ময়নুল হক চৌধুরী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গিদার, ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, যুগ্ন সম্পাদক তাজ মোহাম্মদ ফখর উদ্দিন, সাবেক সহ সাধারণ সম্পাদক গয়াছ মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইহ্ইয়া, সাবেক উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান নেছার, উপজেলা বিএনপি নেতা সফর আলী, আলী আহমদ দরাজ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রায়হান আহমদ,আহবাবুল হোসেন আহবাব, ওসমানীনগর উপজেলা স্বেচ্চাসেবকদলের যুগ্ন আহবায়ক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদল নেতা ইসলাম উদ্দিন, শিপু চৌধুরী, বিএনপি নেতা শাহাব উদ্দিন সুহেল,আব্দুল বাছিত মবরুল, গোয়ালা বাজার ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক ফখরুল ইসলাম, বুরুঙ্গা ইউনিয়ন যুবদল নেতা সুন্দর আলী,রুহেল আহমদ,আবুল মিয়া, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক শায়েল আহমদ,তাজপুর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কবির আহমদ,মুরাদ আহমদ,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রায়হান আহমদ,জুয়েল আহমদ,কামরুজ্জামান,রকিব আলী,রেদুওয়ান আহমদ,উপজেলা প্রজন্মদলের আহবায়ক মাসুদুর রহমান, উপজেলা স্বেচ্চাসেবকদল নেতা লোকমান আহমদ, এম ডি আজাদ, কবির খান,নজরুল ইসলাম,আবু ব্ক্কর সিদ্দেক, উপজেলা ছাত্রদল নেতা মনসুর চৌধুরী,আব্দুল হাকিম,কাজী শওকত,হুমায়ুন রশিদ চৌধুরী শফি, ইমরান খান, সুমন মিয়া, বাপ্প্,ি আব্দুস সামাদ মাহবুব, ফয়সল আহমদ, মিজানুর রহমান কামাল, রমজান আলী, কয়েছ আহমদ, এমদাদ আলী,আতিক মিয়া, সুমন আহমদ,ফরিদ আহমদ,তাজপুর কলেজ ছাত্রদল নেতা রুবেল আহমদ,সোহান আহমদ, সৈয়দ শাহজাহান আলী, জুয়েব আহমদ,সুহেল আহমদ,সুবাব আহমদ,জুয়েব আহমদ, ছালেহ আহমদ চৌধুরী, সাব্বির আহমদ,হিফজুর রহমান নাহিদ,ওয়েছ আহমদ, মনর আলী, অপু আহমদ ফেরদৌস বকস্,জাকির আহমদ,শাহ আলম,মোজাহিদ, শাহ সাজু,আলাউদ্দিন আজাদ প্রমুখ।


