জগন্নাথপুর পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী পক্ষে মাঠে নামলেন ইলিয়াসপত্নী লুনা
প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৮:০২ অপরাহ্ণ | সংবাদটি ৮০২ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর::কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার বলেছেন, এবারের পৌরসভা নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় হবে। মনে রাখতে হবে ধানের শীষের বিজয় হলে সাবেক এমপি এম ইলিয়াস আলী গুমের প্রতিশোধ নেয়া হবে। তাই সকল ভেদাভেদ ভূলে জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
শনিবার জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রাজু আহমদের সমর্থনে পৌর এলাকার বটেরতল, হাসপাতাল পয়েন্ট, ভবেরবাজার ও জগন্নাথপুর বাজারে পৃথক পথসভায় তিনি এসব কথা বলেন। এসব সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক এমপি এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদী লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক নাছির উদ্দিন চৌধুরী, জেলা আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এটিএম হেলাল, সিলেট জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি চৌধুরী মোঃ সুহেল ও জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ লে.কর্ণেল অব সৈয়দ আলী আহমদ। জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এমএ মতিনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির প্রথম সদস্য কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মেয়র প্রার্থী রাজু আহমদ, বিএনপি নেতা তাসলিম আলম, কামরুল ইসলাম, শাহ জামাল, আব্দুর রহমান, মঈনুল ইসলাম, নেছার আহমদ, উপজেলা বিএনপি নেতা শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, মির্জা আবুল কাশেম স্বপন, মামুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাসিম ডালিম, যুবদল নেতা ফারুক আহমদ প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, বিএনপি নেতা এমএ নুর, তকবুর হোসেন, হাজী হাসান আহমদ, সৈয়দ মোজাম্মেল আলী, যুবদল নেতা কবির মিয়া, ছাত্রদল নেতা জাহেদ আহমদ, তারেক প্রমূখ।


