যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের উদ্যোগে বিজয় দিবস পালন
প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০১৫ ইং, ২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ৬১৫ বার পঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছসেবক দল যুক্তরাজ্য শাখা আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার পূর্ব লন্ডনে আলহামরা রেস্তরাঁয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেচ্ছাসেবকদলের সভাপতি নাসির উদ্দিন আহমদ শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক কয়ছর এম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক,বিএনপি নেতা শাইস্তা চৌধুরী কুদ্দুছ, আবদুল হামিদ চৌধুরী, শহিদুল ইসলাম মামুন, তাজ উদ্দিন,কামাল উদ্দিন,শামছুর রহমান মাহতাব, মুতাহের হোসেন লিটন, যুবদলের কেন্দ্রীয় সহ আন্তজার্তিক সম্পাদক রাজু আহমেদ, যুবদল সভাপতি রহীম উদ্দিন, জাসাস সভাপতি এম এ সালাম, জিয়া পরিষদের আন্তজার্তিক সম্পাদক আবদুল জলিল, বিএনপি নেতা আবেদ রাজা, সেলিম আহমেদ, আমিনুল ইসলাম, আকরাম মুনীম আহমেদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, মাহবুবুল আলম লাহীন, মুস্তাফিজুর রহমান ফেরদউছ ,শাহ জামাল আলীম, আল রাজী সহীদুল ইসলাম স্বপন, ডালীয়া লাকুরীয়া, তুরন মিয়া, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, ফজলুর রহমান শেমল,ফাহীম আহমেদ চৌধুরী,সহ সাধারন সম্পাদক আকমল হোসেন, আজীম উদ্দিন, জুনেদ আহমেদ চৌধুরী হাসীবুল হাসান,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান এমদাদুল হক। স্বাগত বক্তব্য রাখেন সেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক শাহরিয়ার কবির রাসেল।
সভায় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জামিল আহমেদ, সহ-প্রচার জুল আফরূজ মজুমদার, সহ-কোষাধ্যক্ষ শাকীল সাঈদ চৌধুরী, সহ-দপ্তর সাদেক আহমেদ আইন বিষয়ক সম্পাদক দুলাল রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক তাজুল আলম কোরেশী রানা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সেচ্ছাসেবকদল নেতা ছালিক মিয়া, জাহেদ মানিক চৌধুরী, মুসতাফিজর রহমান, বিএনপি নেতা নুর বক্স, জাসাস নেতা তাজবীর চৌধুরী শিমুল পর্তুগাল বিএনপি নেতা হারুনুর রশীদ,ফিরুজ আলম,ইমরুল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি


