দেশের বিরুদ্ধে কথা বললে প্রতিহত করা হবে: শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০১৫ ইং, ৪:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ৬৩১ বার পঠিত
নিউজ ডেস্ক:: যুক্তরাজ্য আওয়ামীগের ত্রান ও পূণর্বাসন সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামীমের দেশে আগমন উপলক্ষে বৃহস্পতিবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
মহানগর আওয়ামী লীগের য্গ্মু সম্পাদক বিজিত চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘বিগত দিনে জামায়াত-শিবির ও বিএনপি যেভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করেছিল তা আমরা প্রতিহত করেছি। যারা দেশের বিরুদ্ধে কথা বলবে তাদের প্রতিহত করা হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আওমীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।’
এসময় বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রান ও পূণর্বাসন সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ শামীম আহমদ, সাবেক কাউন্সিলর সালেহ আহমদ সেলিম, এড. রুহুল আনাম চৌধুরী মিন্টু, এড. কাওছার আহমদ, মহানগর যুবলীগের আহŸায়ক আলম খান মুক্তি, যুগ্ম আহবায়ক মুশফিক জায়গীরদার, আব্বাস উদ্দিন, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, শ্রমিকলীগ নেতা নাজমুল আলম রোমেন, লন্ডন মহানগর যুুবলীগের সভাপতি তারেক আহমদ, খালেদ আহমদ উসমানী, জেলা আ’লীগ নেতা আবুল কালাম ফনিক, মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুমন আহমদ, আব্দুল হাই আল হাদি, শেখ আসমান, জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, মহানগর ছাত্রলীগ নেতা নুরুদ্দিন আহমদ, জিয়াউল হক জিয়া, মহানগর ছাত্রলীগ নেতা একে বাছিত তুহিন, জুমেন আহমদ, বদরুল হাসান, সুমান আহমদ, সৈকত আহমদ প্রমূখ।


