সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ১:০৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের মোগলাবাজারে শনিবার রাতে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। জেলার দক্ষিণ সুরমার মোগলাবাজার হাজীগঞ্জ বাজার এলাকায় রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে সিলেট ওসামনী মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারের আরো এক যাত্রী। নিহত সবাই প্রাইভেটকারের যাত্রী ছিলেন।
নিহতরা হলেন, রূপালী ব্যাংকের বিয়ানীবাজার চারখাই শাখার কর্মকর্তা ধ্রুব জ্যোতি দাস (৩৬), মৌলভীবাজারের কুলাউড়ার আদিল চৌধুরী (৩৪), সঞ্জিত (৩০) ও প্রকৃতি (৩২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে জানান, একটি পান বোঝাই ট্রাক (মৌলভীবাজার ন-১১-০১০৮) সিলেটের দিকে আসছিল। এ সময় পেছন দিক থেকে আসা প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১১-১২১২) ট্রাকের পেছনে ডুকে পড়ে। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাইভেটকারের দুই যাত্রী এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন একজন।


