জগন্নাথপুরে শেষ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫ ইং, ৯:৪৩ অপরাহ্ণ | সংবাদটি ৫৬৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের শেষ মুহুর্তে নির্ঘুম প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। প্রচন্ড শীতকে উপেক্ষা করে দিন-রাত একটানা চালিয়ে যাচ্ছেন তাদের প্রচার-প্রচারণা। নিজেদের বিজয় নিশ্চিত করতে তারা মরিয়া হয়ে উঠেছেন। ভোটারদের আকৃষ্ট করতে তারা বিভিন্ন উন্নয়নের প্রতিশ্র“তি দিচ্ছেন। শেষ সময়ে এসে প্রার্থীরা তাদের সর্বশক্তি নিয়ে মাঠে কাজ করছেন।
ঘুমের অভাবে অনেক প্রার্থী ঠিকমতো তাকাতে পারছেন না। তার পরও থেমে নেই তাদের নির্বাচনী কাজ। এসব প্রচারণায় নারী প্রার্থীরাও পিছিয়ে নেই। তারাও পুরুষ প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে সমানভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা ও গণসংযোগ। পাশাপাশি নিজেদের পছন্দের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে তাদের সমর্থকরাও বসে নেই। তারাও দলবেধে নেমে পড়েছেন নির্বাচনী মাঠে। সব মিলিয়ে অবশেষে নির্বাচনী আমেজে সরগরম হয়ে উঠেছে পৌর শহর।
এবারের পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩, নারী কাউন্সিলর পদে ১০ ও পুরুষ কাউন্সিলর পদে ৩৪ সহ মোট ৪৭ জন প্রার্থী অংশ নিয়েছেন। তারা হচ্ছেন, আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ (নৌকা), বিএনপি মনোনীত মেয়র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব শাহ নুরুল করিম (পানির জগ)।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর আয়ারুন্নেছা (কাঁচি) ও সুফিয়া খানম (মৌমাছি), ৪, ৫, ৬ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর বাহারজান বিবি (ভ্যানিটি ব্যাগ), সাবেক নারী কাউন্সিলর মিনা রাণী পাল (মৌমাছি), সাবেক কাউন্সিলর ফারজানা বেগম (পুতুল), ডলি বেগম (কাঁচি) ও রাবিয়া বেগম (আঙ্গুর), ৭, ৮, ৯ নং ওয়ার্ডের বর্তমান নারী কাউন্সিলর সুবর্ণা রাণী শর্মা (পুতুল), খালেদা বেগম (আঙ্গুর) ও নার্গিস ইয়াসমিন (কাঁচি)। পুরুষ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডের বর্তমান পৌর কাউন্সিলর খলিলুর রহমান (পানির বোতল), আব্দুল ওয়াহাব (পাঞ্জাবী) ও শাহিনুর রহমান (উঠপাখি), ২ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মামুন আহমদ (পাঞ্জাবী) ও নিজামুল করিম (উঠপাখি), ৩ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তাজিবুর রহমান (উঠপাখি), আফরোজ আলী (পাঞ্জাবী), লিটন মিয়া (পানির বোতল) ও লেবু মিয়া (ব্রিজ), ৪ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সুহেল আমিন (উঠপাখি), কামাল হোসেন (টেবিল ল্যাম্প), দিলোয়ার হোসেন (পানির বোতল) ও হেলাল আহমদ (পাঞ্জাবী), ৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর শফিকুল হক (উঠপাখি) ও আব্দুল কাইয়ূম (পানির বোতল), ৬ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না (পানির বোতল), সাবেক পৌর কাউন্সিলর আবু সুফিয়ান ঝুনু (উঠপাখি), গোবিন্দ দেব (পাঞ্জাবী) ও অ্যাডভোকেট আমিরুল হক এনাম (টেবিল ল্যাম্প), ৭ নং ওয়ার্ডের ব্যবসায়ী খলিলুর রহমান (পাঞ্জাবী), সুহেল আহমদ (উঠপাখি) ও জাকির হোসেন (পানির বোতল), ৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর আবাব মিয়া (উঠপাখি), আকমল হোসেন (পাঞ্জাবী), সাফরোজ ইসলাম মুন্না (পানির বোতল) ও শামীম আহমদ (ডালিম), ৯ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মঈন উদ্দিন (টেবিল ল্যাম্প), রুপন মিয়া (পাঞ্জাবী), দ্বীপক কান্তি গোপ (ব্ল্যাক বোর্ড), আবুল বাহার চৌধুরী (উঠপাখি), হাফিজুর রহমান (পানির বোতল), নুরুল ইসলাম (গাঁজর), আনহার মিয়া (ডালিম) ও ছমির উদ্দিন (ব্রিজ) প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। যদিও আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জনরায়ে মেয়র পদে ১, নারী কাউন্সিলর পদে ৩ ও পুরুষ কাউন্সিলর পদে ৯ সহ মোট ১৩ জন নির্বাচিত হবেন।


