সিলেটে তিন ডাকাতকে গণধোলাই
প্রকাশিত হয়েছে : ২৮ ডিসেম্বর ২০১৫ ইং, ১১:৫৪ পূর্বাহ্ণ | সংবাদটি ১১৩৬ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেট নগরীর আম্বরখানায় স্বর্ণের দোকানে ডাকাতিকালে তিন ডাকাতকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে আম্বরখানা বরকতিয়া মার্কেটে এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আম্বরখানায় মা জুয়েলার্সের দোকানের দেয়াল কেটে লুটের চেষ্টা করে সংঘবদ্ধ একদল ডাকাত। বিষয়টি টের পেয়ে স্থানীয় ব্যবসায়ীরা ডাকাতদের ধাওয়া করে তিনজনকে আটক করে গণধোলাই দেয়।
আটকরা হলেন- জাকির হোসেন (৩০), ইউসুফ আলী (৩০) ও জামাল ফকির (৩৫)।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


