ওসমানীনগর থানার ওসি মুরছালিন বদলি
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ১০:৫৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৩ বার পঠিত
নিউজ ডেস্ক:: সিলেটের ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরছালিন হোসেনকে বদলি করা হয়েছে। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অখিল উদ্দিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
সিলেট জেলার সহকারি পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।


