ছাতকে টমটম উল্টে শিশুসহ আহত ১২
প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০১৫ ইং, ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ১০১৯ বার পঠিত
ছাতক সংবাদদাতা:: সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতক-সিরাজগঞ্জ সড়কের সিরাজগঞ্জ বাজারের পার্শ্ববর্তী স্থানে মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী টমটম উল্টে শিশুসহ ১২ ব্যাক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন আব্দুল কাহার (৫৫) আঃ আশিদ (৫২) সুহেল মিয়া (৩০),সুহেনা বেগম (৪৬), সেহেনা বেগম (৪০),সাজনা বেগম (২৮),শিশু জাকারিয়া (১০), রুহুল আমিন (৫), মোঃ এহীয়া (৫), মারিয়া বেগম (৪), আনিশা বেগম (১)। আহতদের স্থানীয় হাসপাতাল চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড়ের ফার্মেসি নামক স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী টমটম সিরাজগঞ্জ বাজারের পার্শ্ববর্তী হাজী ইয়াকুব আলীর বাড়ির পাশের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে জমিনে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় সিরাজগঞ্জ বাজার ও কৈতক হাসপাতালে পাঠিয়ে দেন।
স্থানীয়দের অভিযোগ, কৈতক-সিরাজগঞ্জ সড়কে বিগত কয়েকমাস থেকে কম বয়সের অযোগ্য টমটম ড্রাইভারদের সংখ্যা দিনদিন বেড়েই চলছে। ফলে প্রায়ই এই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এ যেন দেখার কেউ নেই!


